মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ভয়াবহ বোমাবর্ষণ করেছে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হামলার কথা স্বীকার করেন। ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরানের অন্তত ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি এবং উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইরানের সামরিক স্থাপনা ছাড়াও হরমুজ প্রণালিতে থাকা ছোট নৌযানগুলোর ওপরও মার্কিন অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালি বর্তমানে চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, যদিও তেহরান এই দাবির বিরোধিতা করে আসছে। বিশ্লেষকদের মতে, সপ্তাহের শুরুতে ট্রাম্প যে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন, চলমান এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় তা এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার পথে।
রিপোর্টারের নাম 




















