শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন।
নিহতরা হলো- আলীনগর গ্রামের মাইন্না বাড়ির আবুল কালামের ছেলে মো. মিশকাত (৫), একই এলাকার মাসুক মিয়ার ছেলে মো. মাহিন (৬) এবং সাত্তার মিয়ার ছেলে তানিল মিয়া (৫)।
পুলিশ ও স্বজনরা জানান, বিকালে তিন শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের হাওরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
সন্ধ্যার দিকে বিলের পানি থেকে মিশকাত ও মাহিনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিলে তল্লাশি চালিয়ে তানিলের লাশ উদ্ধার করেন।
মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, “প্রতিদিনের মতো তিনজন খেলছিল। কখন যে পানিতে পড়ে গেল, কেউ বুঝতেই পারেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া যায়।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান দেওঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার হোসেন।
রিপোর্টারের নাম 





















