ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্ববাসীর দৃষ্টি এখন বাংলাদেশের দিকে: ড. সালেহউদ্দিন আহমেদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। অতীতে বিভিন্ন সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীর পর্যবেক্ষণে রয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়ার সাথে গণভোট ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টি নিবিড়ভাবে জড়িত।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত সাফল্য ও সম্ভাবনাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এখনই উপযুক্ত সময়। এই পরিবর্তন নিয়ে সমাজের একাংশের মধ্যে নেতিবাচক মনোভাব থাকতে পারে, তবে তা মোকাবিলা করতে হবে ইতিবাচক কাজের মাধ্যমে। কোনো ধরনের নেতিবাচক প্রবণতায় বিচলিত না হয়ে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রীয় স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে অতীতে একটি সাধারণ প্রবণতা দেখা গেছে যে, এক সরকার কোনো কাজ করলে পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। এই সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। সংস্কার কার্যক্রম সুসংহত করতে এবং আগামীতে একটি শক্তিশালী সরকার গঠনের পথ প্রশস্ত করতে তিনি জনগণকে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার অনুরোধ করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মে দিবসে থিয়েটার পাড়ায় উৎসব: আরণ্যক ও বটতলার বিশেষ আয়োজন

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্ববাসীর দৃষ্টি এখন বাংলাদেশের দিকে: ড. সালেহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০২:১৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬