ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শ্রমিক দল নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর দায়ে উপজেলা শ্রমিক দলের এক নেতাকে আর্থিক দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আল আমিন। তিনি উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি গ্রামের আফসার আলীর ছেলে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই আল আমিন সিংগারি গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৫ এর ১৮ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালাটির ২৭(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শ্রমিক দল নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬