দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও গরুবাহী টেম্পুর সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান। দুর্ঘটনায় আহত অন্য তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন।
খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
রিপোর্টারের নাম 
























