ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নান্দাইলের নির্বাচনি মাঠে ফিরলেন হাসিনা খান চৌধুরী, পাল্টে যাচ্ছে ভোটের সমীকরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনের নির্বাচনি আমেজে নতুন মাত্রা যোগ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পর নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। এই আদেশের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে শুনানি শেষে নির্বাচন কমিশন হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে, মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে কমিশনের শুনানিতে তিনি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও সঠিক স্বাক্ষর উপস্থাপন করলে তার আপিল মঞ্জুর করা হয়।

হাসিনা খান চৌধুরী নান্দাইল আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী। তার ছেলে নাসের খান চৌধুরী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং এলাকায় ব্যাপক জনসমর্থন থাকায় তার প্রার্থিতা ফিরে পাওয়ার খবরটি নান্দাইলজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনা খান চৌধুরী ভোটের মাঠে ফেরায় এই আসনের নির্বাচনি সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তার ফেরার খবরে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পারিবারিক ভাবমূর্তি ও ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি মূল প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থান তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

নান্দাইলের নির্বাচনি মাঠে ফিরলেন হাসিনা খান চৌধুরী, পাল্টে যাচ্ছে ভোটের সমীকরণ

আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬