ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

গাজীপুরে ব্রির ৬ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধান গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শুরু হয়েছে ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা। বৃহস্পতিবার সকালে ব্রির সদর দপ্তর মিলনায়তনে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই আয়োজনে ধান গবেষণার সাম্প্রতিক অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ধান গবেষণাকে আরও আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে বিজ্ঞানীদের ফলপ্রসূ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, সিজিআইএআর-এর স্কেলিং ফর ইমপ্যাক্ট প্রোগ্রামের ডাইরেক্টর ড. টিমোথি জে. ক্রুপনিক এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি।

সংশ্লিষ্টরা আশা করছেন, ছয় দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে ধান গবেষণার বর্তমান চিত্র মূল্যায়নের পাশাপাশি দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে কার্যকর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে। আগামী কয়েক দিন বিভিন্ন অধিবেশনে ব্রির বিজ্ঞানীরা তাদের গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত উপস্থাপন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই ইস্যুতে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

গাজীপুরে ব্রির ৬ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬