ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানবপাচারকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বকচর সীমান্তে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা মানবপাচারকারীর সহায়তায় ভারতে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের একটি গ্রামে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য মো. শাহিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিন বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুরের মো. তারাজুল ইসলাম।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে গিয়ে রাজমিস্ত্রির কাজ করার পরিকল্পনা করছিলেন।

ঘটনার পর গ্রেপ্তারকৃত চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, বিজিবির দেওয়া অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই ইস্যুতে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬