ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন: আপিল বিভাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা ২ আসন বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

এর আগে সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন: আপিল বিভাগ

আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬