ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু: যাত্রাবাড়ীর কলাপট্টিতে দুর্ঘটনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার কলাপট্টি এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত ইকবাল বরিশালের বানারীপাড়ার পশ্চিম চোখরার আবুল হাশেমের ছেলে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন এবং তাঁর একটি পুত্রসন্তান রয়েছে।ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, ইকবাল যাত্রাবাড়ীতে একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় ময়লার গাড়িটি তাঁকে ধাক্কা দেয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু: যাত্রাবাড়ীর কলাপট্টিতে দুর্ঘটনা

আপডেট সময় : ১২:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫