ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মাদুরোকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের; প্রথম চালানেই ৫০ কোটি ডলার আয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও আটক করার পর দেশটির বিশাল তেলসম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে দেশটি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রথম চালানের প্রায় ৫০ কোটি ডলার মূল্যের তেল বিক্রি সম্পন্ন করেছে।

গত ৪ জানুয়ারি ভোরে কারাকাসে পরিচালিত এক বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে সরকারি বাসভবন থেকে তুলে নেওয়া হয়। বর্তমানে তারা নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হবে।

মাদুরোকে আটকের তিন দিন পর, অর্থাৎ ৭ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দেন। সে সময় ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল প্রথম চালান হিসেবে আসার কথা বলা হয়েছিল। এর পরপরই এই প্রথম চালান ৫০ কোটি ডলারে বিক্রি হয়ে যায়। ৯ জানুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ঘোষণা দেন, অচিরেই ভেনেজুয়েলার তেল খাতে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এই প্রত্যাশা পূরণে খুব একটা আগ্রহী নন। অ্যাক্সন মোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যারেন উডস মন্তব্য করেন, “বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলায় বিনিয়োগ করা কঠিন। কারণ, এর জন্য বহু আইনগত ও বাণিজ্যিক কাঠামো তৈরি করতে হবে।”

ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার অন্যতম তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন)-এর তথ্য অনুযায়ী, দেশটিতে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বিশ্বের মোট মজুত তেলের এক-পঞ্চমাংশের সমান। তবে দৈনিক উৎপাদন খুবই কম, প্রতিদিন মাত্র ১০ লাখ ব্যারেল। আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলা থেকে সরবরাহকৃত অপরিশোধিত তেলের অংশ মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ। ভেনেজুয়েলার তেল ঘন ও ভারী প্রকৃতির হওয়ায় এটি উত্তোলন ও পরিশোধনে বিশেষ যত্নের প্রয়োজন হয়। এই তেল পরিশোধ করে উৎকৃষ্ট মানের ডিজেল, অ্যাসফল্ট, কারখানার জ্বালানি এবং অন্যান্য ভারী যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় জ্বালানিপণ্য তৈরি করা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

মাদুরোকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের; প্রথম চালানেই ৫০ কোটি ডলার আয়

আপডেট সময় : ১২:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬