ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে: কুর্নুলে যাত্রীবোঝাই বাসে আগুন, নিহত ১২ জনের আশঙ্কা!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো অন্ধ্রপ্রদেশের কুর্নুল। আবারও একটি যাত্রীবোঝাই বাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত হতাহতের সঠিক খবর পাওয়া না গেলেও আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা কমপক্ষে ১২ জন। আহতের সংখ্যাও অনেক।

পুলিশ সূত্রে খবর, দ্রুত গতির বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাইকটি বাসের সামনে আটকে যায়। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই বাসটিতে আগুন ধরে যায়। এর আগে রাজস্থানেও একটি এসি বাসে এভাবে আগুন লেগে বহু যাত্রীর মৃত্যু হয়েছিল।

তবে এই দুর্ঘটনায় অনেক যাত্রীই সৌভাগ্যক্রমে জানালা ভেঙে বাস থেকে নীচে নামতে সফল হন। কিন্তু বাকিরা বাসের ভেতরেই আটকে পড়েন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৈয়দ মুজতবা আলী: প্রজ্ঞার প্রমাদ ও সমাজের দায়

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে: কুর্নুলে যাত্রীবোঝাই বাসে আগুন, নিহত ১২ জনের আশঙ্কা!

আপডেট সময় : ১২:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫