ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

আশুগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: না ফেরার দেশে দুই বন্ধু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে সামাউন মিয়া (২১) এবং একই এলাকার মাকরুল মোল্লার ছেলে আবদুর রহমান (২৩)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সামাউন ও আবদুর রহমান শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বুধবার বিকেলে তারা দুজনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় ভৈরবের নিজ বাড়িতে ফেরার পথে সোনারামপুর সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ শনাক্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ ট্রাকটি জব্দের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই ইস্যুতে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

আশুগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: না ফেরার দেশে দুই বন্ধু

আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬