জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মহিউদ্দিন মোল্লা। তিনি আশুগঞ্জ চর চারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি) জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি জেলায় এই সম্মানজনক পদক লাভ করলেন।
জেলা শিক্ষা অফিসার জনাব মো. জুলফিকার হোসেন অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লাকে তার এই অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নিজের এই প্রাপ্তিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জন কেবল আমার একার নয়, বরং মাদ্রাসার গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীর সম্মিলিত প্রয়াসের ফল।” তিনি আরও বলেন, “গভর্নিং বডির সদস্যদের শিক্ষার্থীবান্ধব দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
রিপোর্টারের নাম 






















