বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এবং গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত দলটি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি এই যোগদান সম্পন্ন করেন।
দল ত্যাগের বিষয়ে এক ফেসবুক পোস্টে রফিকুল বাসেত জানান, “দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই! আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”
প্রবীণ এই মুক্তিযোদ্ধা নেতার জামায়াতে ইসলামীতে যোগদান রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তার এই সিদ্ধান্ত গাজীপুর অঞ্চলের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে তা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। রফিকুল বাসেত দীর্ঘদিন ধরে বিএনপি এবং মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার এই পরিবর্তন অনেক রাজনৈতিক বিশ্লেষকের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 
























