ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইরান পরবর্তী রূপরেখা: পারমাণবিক কর্মসূচি বন্ধ, ইসরায়েলকে স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইঙ্গিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর ইরান কেমন হবে, তার একটি সম্ভাব্য রূপরেখা তুলে ধরেছেন ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর নির্বাসিত পুত্র রেজা পাহলভি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ভবিষ্যৎ ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পথে হাঁটবে।

বিশ্বজুড়ে থাকা ‘বন্ধুদের’ উদ্দেশ্যে রেজা পাহলভি তাঁর বার্তায় উল্লেখ করেন, বর্তমান শাসনব্যবস্থার অধীনে ইরানের আন্তর্জাতিক পরিচিতি মূলত ‘সন্ত্রাসবাদ, উগ্রপন্থা এবং দারিদ্র্য’ দ্বারা প্রভাবিত। তিনি আশা প্রকাশ করেন যে, একটি মুক্ত ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার হিসেবে কাজ করবে।

নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়ে পাহলভি বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করা হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন অবিলম্বে বন্ধ করা হবে। একটি মুক্ত ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং উগ্র ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।”

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি বলেন, ভবিষ্যৎ ইরান বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনের জন্য নিজেকে উন্মুক্ত করবে। তিনি ইরানকে বিশ্বের অন্যতম বৃহৎ অব্যবহৃত বাজার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে, ইরান একটি নির্ভরযোগ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করবে এবং স্বচ্ছতা ও সুশাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করবে বলেও তিনি জানান।

সবশেষে, পাহলভি ইরানি জনগণের জন্য আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, “একটি মুক্ত ইরান শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্বের প্রতীক হয়ে উঠবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

ইরান পরবর্তী রূপরেখা: পারমাণবিক কর্মসূচি বন্ধ, ইসরায়েলকে স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইঙ্গিত

আপডেট সময় : ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬