যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, তখন তেহরানকে কঠোর বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছে। এমন প্রেক্ষাপটেই সৌদি আরব তাদের অবস্থান স্পষ্ট করলো। অন্যদিকে, ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের ওপর নতুন কোনো আক্রমণ হলে তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করবে।
সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যে, “সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।” সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও এই বার্তা ইরানকে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক সম্পদ মোতায়েন থাকায় বর্তমান উত্তেজনা আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
রিপোর্টারের নাম 






















