ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিকের বাবার দাফন সম্পন্ন

খুলনার স্বনামধন্য ব্যবসায়ী ও স্থানীয় একজন সংবাদমাধ্যমের খুলনা ব্যুরোপ্রধানের পিতা এসএম ইয়াকুব আলী (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার (১০ জানুয়ারি) সকালে নগরীর শেরেবাংলা রোডের সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

মরহুম ইয়াকুব আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় খুলনা আলিয়া মাদরাসা মাঠে। এই জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন কেডিএ মসজিদের খতিব ও ইমাম মাওলানা আলমগীর হোসাইন।

প্রথম জানাজার পর মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তালতলা ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে বাবা-মায়ের পাশে সমাহিত করা হয়।

এসএম ইয়াকুব আলী তার কর্মজীবনে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্থির তেলের বাজার, দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিকের বাবার দাফন সম্পন্ন

আপডেট সময় : ১১:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬