ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে আসলাম চৌধুরী: ধর্মীয় সম্প্রীতি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সমন্বয়েই একটি উন্নত ও সম্মানজনক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটিকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। বুধবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী জোর দিয়ে বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুমহান অঙ্গীকার নিয়ে। তিনি সতর্ক করে বলেন, মিথ্যা প্রোপাগান্ডা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা দেশ ও জাতির জন্য কেবল অকল্যাণই বয়ে আনবে। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও অনুশাসন পালনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি নেতা বলেন, সীতাকুণ্ড শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি ঐতিহ্যবাহী ও পবিত্র তীর্থস্থান। ভবিষ্যতে এই তীর্থস্থানের উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উপস্থিত সকলের প্রতি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ধর্ম মানুষকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনে। পৃথিবীর কোনো ধর্মই সহিংসতা কিংবা অন্যায়কে সমর্থন করে না। তাই সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে হলে প্রত্যেককে নিজ নিজ ধর্মীয় অনুশাসন যথাযথভাবে মেনে চলতে হবে।

মুকুল মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা সঞ্চালনা করেন তাপস কর। সভায় বিএনপি নেতা ইমরোজ সেলিম মিনু, ফজলুল করিম চৌধুরী, ফিরোজুল আলম, রমজান আলী মেম্বার, রতন দাশ, নটন মিত্র, সাধন দাশ, টিটু শীল, নরেন্দ্র পাল, ইঞ্জিনিয়ার রতন রায়, রবি দাশ, শুভ্রত রায় এবং সাংবাদিক নন্দন রায়সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সামাজিক ঐক্য জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্থির তেলের বাজার, দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ

সীতাকুণ্ডে আসলাম চৌধুরী: ধর্মীয় সম্প্রীতি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর

আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬