ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সিটগো পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির আদালতের আদেশের বিরুদ্ধে মার্কিন আপিল আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে। দেনা পরিশোধের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে সিটগো বিক্রির যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা বাতিলের আবেদন করেছে পিডিভিএসএ।
পিডিভিএসএ-এর প্রতিনিধিরা মঙ্গলবার জানিয়েছেন, ভেনেজুয়েলার ২০ বিলিয়ন ডলারেরও বেশি অপরিশোধিত ঋণ আদায়ের জন্য একাধিক ঋণদাতা দীর্ঘদিন ধরে সিটগোর ওপর দাবি জানিয়ে আসছে। এই প্রেক্ষাপটে গত বছরের নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি আদালত দীর্ঘদিনের এই আইনি বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সিটগো বিক্রির অনুমোদন দিয়েছিল।
সিটগোর পরিচালনা পর্ষদ আদালতের নির্দেশে হওয়া এই বিক্রয় প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে যুক্তি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের ফোরক্লোজার প্রক্রিয়ায় ‘গুরুতর স্বার্থের সংঘাত’ রয়েছে, যা প্রতিষ্ঠানটির প্রকৃত অর্থনৈতিক মূল্যের জন্য ক্ষতিকর। পর্ষদের হিসাব অনুযায়ী, সিটগোর বর্তমান বাজার মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। এই প্রক্রিয়ায় সিটগোকে তার প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পর্ষদ।
রিপোর্টারের নাম 






















