ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। বুধবার বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রতিবাদ সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং দপ্তর সম্পাদক এনামুল হক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর বাড়িতে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, একটি মোটরসাইকেলে করে তিন যুবক তার বাড়ির সামনে এসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাবেক সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিপুল সংখ্যক সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্থির তেলের বাজার, দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ

আপডেট সময় : ১১:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬