ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, যুবক খুন

কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম ওরফে রইক্ষ্যা (৩৫) ক্যাম্পের বিকাশ মোড় এলাকার বাসিন্দা। বুধবার (১৪ জানুয়ারি) ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লি ও পথচারীরা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে আব্দুর রহিম বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি। নিহতের স্ত্রী ছারা খাতুন ও ছেলে আবদুর রহমান দাবি করেন, ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা বন্ধু তাকে হত্যা করেছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের কপাল ও মাথা থেঁতলানো ছিল এবং চোখের পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতের লাশের পাশে প্রচুর রক্ত এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা গুলির খালি খোসা ও পাথর উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার নয়াপাড়া ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ডাকাত নুর কামালের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এই নতুন খুনের ঘটনা ঘটল। এতে ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের রহিমকে রোহিঙ্গা সন্ত্রাসী ‘আলম’ গ্রুপের একজন সক্রিয় সদস্য হিসেবেও স্থানীয় সূত্রে জানা গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, “মুঠোফোনে ডেকে নিয়ে ক্যাম্পের ভেতরে এভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।”

ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেছেন। পুলিশের প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, যুবক খুন

আপডেট সময় : ১১:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬