ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ইসলামকে রাজনৈতিক এজেন্ডা না করার আহ্বান আবু সাইদ চাঁদের

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, ইসলাম বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণের ধর্ম এবং এটি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে না। তিনি অভিযোগ করেন, একটি মহল ইসলাম ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে এবং এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে দেশ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে।

বুধবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামস্থ দারিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এক শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।

চাঁদ তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই আট দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বেকার সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেকার যুবকদের জন্য চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও, প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডে’র আওতায় আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দারিদ্র কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

ইসলামকে রাজনৈতিক এজেন্ডা না করার আহ্বান আবু সাইদ চাঁদের

আপডেট সময় : ১১:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬