ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার, সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি

বিএনপি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সনদের বাইরে বিএনপির কোনো বক্তব্য নেই এবং জাতীয় পর্যায়ে যে কোনো ঐকমত্যের বিষয়ে তারা ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে আয়োজিত পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন এবং বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে। এই লক্ষ্য অর্জনের জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যা জাতীয়ভাবে প্রতিপালন করা হবে।

সালাহউদ্দিন আহমদ স্মরণ করিয়ে দেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস গ্রহণ করেছিলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তা বিলুপ্ত করেছিল। বিএনপি দায়িত্বপ্রাপ্ত হলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করার প্রতিশ্রুতি দেন।

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় অনুষ্ঠানে মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার, সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি

আপডেট সময় : ১০:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬