ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে চালক ও হেলপারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার ধুনট মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে চালক শরীফ খান (৩৩) এবং চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাদ গ্রামের কামাল হোসেনের ছেলে হেলপার আমির হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চালক শরীফ ও হেলপার আমিরকে মাদক বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

আপডেট সময় : ১০:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬