ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় প্রবীণ ব্যক্তির মৃত্যু, ঘাতক ট্রাক আটক

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় আবুল কাশেম নামের এক প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি একটি মামলা সংক্রান্ত কাজে নারায়ণগঞ্জ আদালতে এসেছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেম (৬২) আড়াইহাজার উপজেলার বাসিন্দা। বুধবার দুপুরে তিনি নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার কাজে এসেছিলেন। কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে আসা তেলের ড্রামবোঝাই একটি বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-২৭২২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় প্রবীণ ব্যক্তির মৃত্যু, ঘাতক ট্রাক আটক

আপডেট সময় : ১০:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬