ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শিক্ষাদানে বিশেষ অবদানের স্বীকৃতি: দিনাজপুরের শ্রেষ্ঠ শিক্ষক ড. এনামুল হক

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক এবং কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হককে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন’২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানে তার বিশেষ গুরুত্বারোপ এবং ব্যতিক্রমী দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন।

শিক্ষাক্ষেত্রে ডক্টর এনামুল হকের দীর্ঘদিনের নিবেদিত কর্মজীবন ও শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণে তার বিশেষ কৌশল তাকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে এনেছে। এর আগেও তিনি ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে নিজের মেধার প্রমাণ দিয়েছিলেন।

ডক্টর এনামুল হকের শতাধিক গবেষণা প্রবন্ধ ও সমসাময়িক কলাম দেশের স্বনামধন্য বিভিন্ন গবেষণা পত্রিকা, জনপ্রিয় জার্নাল এবং ধর্মীয় সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ত্রৈমাসিক গবেষণা পত্রিকাসহ বহু গুরুত্বপূর্ণ মাধ্যমে তার লেখা পাঠক মহলে সমাদৃত হয়েছে। এছাড়াও তার একটি নতুন গবেষণা গ্রন্থ ২০২৬ সালের ২১শে বইমেলায় প্রকাশের প্রস্তুতি চলছে।

শিক্ষাক্ষেত্রে এমন অনন্য সাধারণ সাফল্যের জন্য ডক্টর এনামুল হককে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তার এই অর্জন মাদরাসা শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে নতুন প্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস সময়ে বাইরে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষাদানে বিশেষ অবদানের স্বীকৃতি: দিনাজপুরের শ্রেষ্ঠ শিক্ষক ড. এনামুল হক

আপডেট সময় : ১০:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬