ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শিবপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: বিপুল অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ আটক ৭

নরসিংদীর শিবপুরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার শেষ রাতে উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত ৩টার দিকে লেঃ কর্নেল শামীম রহমানের নেতৃত্বে ৯ সিগন্যাল ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে কারারচর ও জাঙ্গাইলা এলাকা থেকে সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— শিবপুর উপজেলার কারারচর এলাকার জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের সম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার আলমগীর (৩৭), শামসু নাহার (৫০), আজিজুল মিয়া (৩২) এবং ফয়সাল মিয়া (২০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র (২টি কার্তুজসহ), ৩টি পিস্তল ম্যাগাজিন, ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৭টি মোবাইল ফোন, ২টি সামুরাই, ৬ বোতল ফেন্সিডিল, ৯ বোতল বিদেশি মদ, ২টি ডামি বা নকল পিস্তল, ২টি রামদা এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস সময়ে বাইরে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিবপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: বিপুল অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ আটক ৭

আপডেট সময় : ১০:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬