ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

২৪ জানুয়ারি কুমিল্লা যাচ্ছেন তারেক রহমান: প্রস্তুতি পরিদর্শনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার বিকেলে তারেক রহমানের এই আগমন উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় সিএসএফ (CSF) টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ জনসভার মঞ্চ স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগমসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তারেক রহমানের আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান, এই সফর কুমিল্লার রাজনীতিতে নতুন এক গতির সঞ্চার করবে। তিনি বলেন, দলীয় প্রধানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০০৩ সালে তারেক রহমান কুমিল্লার একটি ইউনিয়ন পর্যায়ের কর্মী সভায় অংশ নিয়েছিলেন। দীর্ঘ সময় পর কুমিল্লায় তাঁর এই বিশাল জনসভাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন স্থানীয় নেতারা। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, তারেক রহমানের এই জনসভা জেলার ১১টি আসনেই ধানের শীষের প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রিয় নেতাকে বরণ করে নিতে হাজার হাজার নেতাকর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রস্তুতি সম্পর্কে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু জানান, বিএনপির চেয়ারম্যানের আগমন উপলক্ষে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এরই মধ্যে জনসভার মাঠ পরিদর্শন করা হয়েছে এবং তাঁর বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা উন্মুখ হয়ে আছেন।

বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে। মাঠ পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস সময়ে বাইরে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৪ জানুয়ারি কুমিল্লা যাচ্ছেন তারেক রহমান: প্রস্তুতি পরিদর্শনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

আপডেট সময় : ১০:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬