ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি ‘পূর্বসারডুবি’ উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দুর্গম ও প্রত্যন্ত সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে ‘পূর্বসারডুবি’ নামে একটি নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নবনির্মিত বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বিওপিতে পৌঁছালে তাকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে ‘পূর্বসারডুবি’ বিওপির কার্যক্রমের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, লে. কর্নেল মুনীমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, জোয়ান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বড়খাতা ও সিংগীমারি বিওপির মধ্যবর্তী দূরত্ব তুলনামূলক বেশি হওয়ায় ওই এলাকায় নিয়মিত টহল ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা বেশ কষ্টসাধ্য ছিল। সীমান্তের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়াতে এবং আভিযানিক ভারসাম্য বজায় রাখতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় নতুন এই বিওপিটি নির্মাণ করা হয়েছে। এর ফলে সীমান্ত সুরক্ষা, মাদক ও পণ্য চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।

উদ্বোধনী বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো প্রতিকূল পরিবেশেও দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত সুরক্ষার এই মহান দায়িত্ব পালনে স্থানীয় জনতা ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের ন্যায় ভবিষ্যতেও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ বিজিবির পাশে থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় ‘পূর্বসারডুবি’ বিওপিটি সীমান্তে আস্থার পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি ‘পূর্বসারডুবি’ উদ্বোধন

আপডেট সময় : ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬