ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পোস্টাল ভোটে স্বচ্ছতা নিশ্চিতে ইসি’র প্রশিক্ষণ কর্মসূচি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার এই বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে দেশের বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা তথ্য অফিসারসহ সহকারী কমিশনার সমপর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে পোস্টাল ভোট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হবে। বিশেষ করে, ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ভোটের খাম যাচাই-বাছাই প্রক্রিয়া, নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে তথ্য সংরক্ষণ পদ্ধতি, স্বয়ংক্রিয়ভাবে ফরম–১২ প্রস্তুতকরণ এবং অত্যন্ত নিরাপদভাবে প্রিজাইডিং অফিসারের কাছে ভোট হস্তান্তরের পদ্ধতি বিস্তারিতভাবে শেখানো হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টাল ভোটের পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছ, নির্ভুল ও সময়ানুবর্তী হয়, তা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নিবন্ধিত ভোটাররা তাঁদের ব্যালট পেপার হাতে পেয়েছেন। তাঁরা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিয়ে তা ফেরত পাঠাতে পারবেন। পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে নির্বাচনের দিনই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের সুরক্ষা ছাড়া অর্থনীতির সংকট কাটানো সম্ভব নয়: সাইফুল হক

পোস্টাল ভোটে স্বচ্ছতা নিশ্চিতে ইসি’র প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট সময় : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬