ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফিলিস্তিনের মুক্তি ও গাজার সমর্থনে দেশে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম এবং গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’। প্রতি বছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর জামি’আ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসায় এক সেমিনার ও বিশেষ বার্তার মাধ্যমে এই সপ্তাহের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ফিলিস্তিন ওলামা পরিষদের আহ্বানে আন্তর্জাতিক কুদস সপ্তাহের অংশ হিসেবে ‘আল-কুদস গ্লোবাল উইক বাংলাদেশ’ এই কর্মসূচির ডাক দিয়েছে। আয়োজনের অন্যতম সহযোগী হিসেবে রয়েছে ইন্তিফাদা ফাউন্ডেশন, বাংলাদেশ। এর মূল লক্ষ্য হলো ফিলিস্তিনের প্রকৃত পরিস্থিতি এবং সেখানকার জনগণের ওপর চলা অবিচার সম্পর্কে দেশের মানুষকে অবহিত করা ও তাদের প্রতি সংহতি প্রকাশ করা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। অনুষ্ঠানে ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশ সমন্বয়ক এবং ইস্তাম্বুলের দারুল ফালাহ মাদরাসার শিক্ষক রাশেদ কাউসার বাংলাদেশে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’র বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে তৈরি করা একটি বিশেষ বার্তা পাঠ করে শোনান জামি’আ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার সদরুল মুদাররিস মাওলানা ফারুক আহমেদ। প্রেরিত বার্তায় ফিলিস্তিন ও গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং ওলামায়ে কেরামের বলিষ্ঠ ভূমিকার ওপর জোর দেওয়া হয়। আয়োজকরা বলেন, ফিলিস্তিনের মুক্তি এবং আল-আকসার সুরক্ষা কেবল একটি আঞ্চলিক সংগ্রাম নয়, বরং এটি বিশ্বের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের কাছে ফিলিস্তিনের প্রকৃত অবস্থা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ব কুদস সপ্তাহে বাংলাদেশিদের করণীয় সম্পর্কে বার্তা দেন লালমাটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মাসরুরুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কবি সালাহউদ্দীন জাহাঙ্গীর, মুফতি শফি উল্লাহ এবং মুফতি শারাফাত শরীফ। সেমিনার শেষে ফিলিস্তিন, গাজা ও সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জামি’আ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ইসমাঈল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের সুরক্ষা ছাড়া অর্থনীতির সংকট কাটানো সম্ভব নয়: সাইফুল হক

ফিলিস্তিনের মুক্তি ও গাজার সমর্থনে দেশে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু

আপডেট সময় : ১২:২২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬