ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তরুণ প্রজন্ম ভারত-সমর্থিতদের ক্ষমতায় দেখতে চায় না: মাহমুদুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক বিশ্লেষক মাহমুদুর রহমান মন্তব্য করেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারত-সমর্থিত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় যেতে দেবে না এবং যারা ক্ষমতায় আছে, তাদেরও থাকতে দেবে না। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে কালচারাল রিসার্চ সেন্টার, ঢাকা আয়োজিত ‘নজরুল ইসলাম থেকে হাদি: আজাদীর লড়াই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই মাস বাংলাদেশকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে। এই মাস দেশে এক নতুন তরুণ প্রজন্ম সৃষ্টি করে গেছে, যারা বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।’ তিনি আরও যোগ করেন, এই তরুণ প্রজন্ম ভারত-সমর্থিত কোনো ব্যক্তিকে ক্ষমতায় আসতে দেবে না এবং যারা ক্ষমতায় আছে, তাদেরও থাকতে দেবে না। তিনি দেশের রাজনীতির মৌলিক তত্ত্ব পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের রাজনীতির নতুন তত্ত্ব হবে—ভারত যাকে সমর্থন করবে, তাকে ভোট দেওয়া যাবে না; ভারত যাকে সমর্থন করবে, তাকে ক্ষমতায় রাখাও যাবে না।’

আলোচনা সভায় তিনি শরীফ ওসমান হাদি প্রসঙ্গে বলেন, ‘সীমান্তের শকুনরাই শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে। হাদি তার লেখনীর মাধ্যমেই এই ইঙ্গিত দিয়ে গেছেন। ফলে তার হত্যাকারীদের খুঁজে বের করতে আমাদের খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের সুরক্ষা ছাড়া অর্থনীতির সংকট কাটানো সম্ভব নয়: সাইফুল হক

তরুণ প্রজন্ম ভারত-সমর্থিতদের ক্ষমতায় দেখতে চায় না: মাহমুদুর রহমান

আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬