বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে পাঁচ ধাপ উন্নতি ঘটিয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখন ৯৫তম। এর আগে গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০ নম্বরে।
প্রতি বছর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এই সূচক প্রকাশ করা হয়। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি নাগরিকরা বিশ্বের মোট ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
সূচক বিশ্লেষণ করে দেখা যায়, এবারের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের মোট ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শক্তিশালী পাসপোর্টের শীর্ষ তিনটি স্থানই এশিয়ার দেশগুলোর দখলে রয়েছে। সিঙ্গাপুরের পরই যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
রিপোর্টারের নাম 

























