ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নিকাব বিতর্ক: বিএনপিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান ‘আপ বাংলাদেশ’-এর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুরের নেকাব সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে ‘আপ বাংলাদেশ’। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, এ বিষয়ে দ্রুত তাদের অবস্থান পরিষ্কার না করলে মোশাররফ হোসেন ঠাকুরের বক্তব্যকেই দলের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে ধরে নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে ‘আপ বাংলাদেশ’-এর মুখপাত্র শাহরিন ইরা বলেন, মোশাররফ হোসেন ঠাকুরের মন্তব্য কেবল তাঁর ব্যক্তিগত মত নয়, বরং দলের সামগ্রিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র ও রাজনীতির ময়দান পর্যন্ত হিজাব ও নেকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়, যা এখনো অব্যাহত আছে। শাহরিন ইরা দৃঢ়ভাবে বলেন, বিশ্ববিদ্যালয়, কর্পোরেট অফিস, রাস্তাঘাট কিংবা রাজনৈতিক অঙ্গন—যেখানেই হিজাব ও নেকাব নিয়ে বিদ্বেষমূলক আচরণ করা হবে, সেখানেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

কর্মসূচিতে ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য দিলারা খানম বলেন, মোশাররফ হোসেন ঠাকুর ইসলামের শরিয়াহ বিধান ‘নেকাব’ নিয়ে যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, এটি কেবল নারীদের অপমান নয়, বরং সরাসরি ইসলামের অবমাননা।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুর মন্তব্য করেছিলেন, ‘ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত, তখন নেকাব পরত। হিজাব হলো মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেসই না।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

নিকাব বিতর্ক: বিএনপিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান ‘আপ বাংলাদেশ’-এর

আপডেট সময় : ১০:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬