মোবাইল হ্যান্ডসেটের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি (ইন্টারনেট প্রটোকল) নিয়ে চলমান অপপ্রচারের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি মোবাইল ফোন ব্যবহারকারীদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা দিয়েছে বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি রোধ, চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত বিভিন্ন অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিতকরণের লক্ষ্যেই এই এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে। গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম কার্যকর করা হয়। এনইআইআর সিস্টেম সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য বিটিআরসির অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























