ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী বুধবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মুর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মরহুমের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল বুধবার সকালে পবিত্র কুরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও তবারক বিতরণ করা হবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সৈয়দ মুর্শেদ কামাল ছিলেন ১৯৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার। একাত্তরের অগ্নিঝরা দিনগুলোতে তিনি মুক্তিকামী মানুষকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং গেরিলা কমান্ডার হিসেবে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে তিনি নিবেদিতভাবে কাজ করেছেন। বিশেষ করে তার নির্বাচনী এলাকায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও চিকিৎসাকেন্দ্র স্থাপনের মাধ্যমে জনকল্যাণে অনন্য অবদান রেখে গেছেন এই জননেতা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদের পক্ষ থেকে সকল স্তরের মানুষকে দোয়া মাহফিলে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী দুই বছর কঠিন সময়: কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত অর্থমন্ত্রীর

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকী বুধবার

আপডেট সময় : ০৭:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬