ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

১৫ সেনা কর্মকর্তার মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার, জানালেন কারণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর লড়বেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।’

এর আগে বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার সরোয়ার।

ব্যারিস্টার এম সরোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমি গুমের অভিযোগে যে মামলা করেছি, তার মধ্য থেকে আসামি এই ১৫ জনের মধ্যে রয়েছে। এ ছাড়াও এরকম ঘটনায় বার কাউন্সিল আইন অনুযায়ী আমি তাদের পক্ষে আইনি লড়াই করতে পারবো না। ফলে এই ১৫ জনের পক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।’

জানা গেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন নিজেই ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন, তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে রয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

১৫ সেনা কর্মকর্তার মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার, জানালেন কারণ

আপডেট সময় : ০৩:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫