ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

কুমিল্লার মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার নিজ বাসভবন থেকে পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে।

মেঘনা থানা সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে উপজেলার মির্জানগর কদমতলা এলাকায় বিএনপি নেতাকর্মীদের একটি রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সম্প্রতি মনির হোসেন বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারনামীয় আসামি হিসেবেই সেলিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায়: থিবো কোর্তোয়ার শেষ প্রহরের কান্না

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

আপডেট সময় : ০২:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬