ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

আপিল শুনানিতে বৈধতা পেলেন খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনে আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলটির মোট ১১ জন প্রার্থী এখন পর্যন্ত তাদের প্রার্থিতা ফিরে পেলেন।

মঙ্গলবার আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— সিরাজগঞ্জ-৩ আসনের মাওলানা আব্দুর রউফ, ফেনী-১ আসনের মাওলানা নাজমুল আলম এবং হবিগঞ্জ-২ আসনের মাওলানা নোমান আহমদ সাদীক।

দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের ধারাবাহিক শুনানিতে এর আগে খেলাফত মজলিসের আরও আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। আজকের তিনজনকে নিয়ে আপিল প্রক্রিয়ার মাধ্যমে দলটির মোট ১১ জন প্রার্থী আইনি লড়াইয়ে জয়ী হয়ে নির্বাচনি মাঠে ফেরার সুযোগ পেলেন।

উল্লেখ্য, প্রাথমিক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে দলটির ১৭ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

মঙ্গলবার দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ আপিল শুনানির এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। অবশিষ্ট আপিল আবেদনগুলোর বিষয়েও ইতিবাচক ফলের প্রত্যাশা করছে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

আপিল শুনানিতে বৈধতা পেলেন খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থী

আপডেট সময় : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬