ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি মির্জা ফখরুলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর হেফাজতে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের অভিযানের কথা বলে শামসুজ্জামান ডাবলুকে আটক করে নিয়ে যায়। এরপর তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। এই ঘটনাকে ‘অমানবিক ও পৈশাচিক’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য কখনোই ইতিবাচক নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনগণের প্রত্যাশা হলো—যেকোনো অপরাধের বিচার হবে প্রচলিত আদালতের মাধ্যমে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে সেনাবাহিনী প্রধানের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। তিনি অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

পরিশেষে, শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মির্জা ফখরুল এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত গাকৃবি উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬