ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ওজন বৃদ্ধি নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী দীঘি, জানালেন কারণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

শিশুশিল্পী হিসেবে অল্প বয়সেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে বড় পর্দায় নায়িকা হয়ে তিনি সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেননি। বরং নানা কারণে তাকে সমালোচনা আর ট্রলের মুখোমুখি হতে হয়েছে।

সম্প্রতি অবশ্য দীঘি আবারও ঘুরে দাঁড়িয়েছেন। ‘জংলি’ ছবিতে অভিনয়ের পর দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। এখন তিনি ‘বরবাদ’-এর পরিচালকের নতুন ছবি ‘বিদায়’-এ জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন।

তবে নিজের জীবনের সেই কঠিন সময়গুলো আজও ভোলেননি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সেই তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

দীঘি বলেন, ‘অসুস্থতার কারণেই আমার ওজন বেড়ে গিয়েছিল। তখন অনেকে নানা মন্তব্য করত, ব্যঙ্গ করত। একসময় খুব হতাশ হয়ে পড়েছিলাম। আসলে আমি যে ওষুধ খেতাম, তাতে শরীর ফুলে যেত। পরে অনেক পরিশ্রম, ডায়েট আর ধৈর্যের মাধ্যমে নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছি।’

বডি শেমিং প্রসঙ্গে দীঘি আরও বলেন, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজ করলে সমালোচনা হবেই, এটাই বাস্তবতা। তবে এখন আর সেসব নিয়ে মাথা ঘামাই না। আগে এসব কথা খুব কষ্ট দিত। এখন বুঝি অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে ভালোবাসেন। আমার ভুল ধরার একমাত্র মানুষ আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’

তিনি বোঝালেন, একসময় যে সমালোচনা দীঘিকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, এখন সেটিই তার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

ওজন বৃদ্ধি নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী দীঘি, জানালেন কারণ

আপডেট সময় : ১১:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫