ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নির্বাচন কমিশনে আপিল: তিন দিনে ১৫০ প্রার্থীর প্রার্থিতা পুনরুদ্ধার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে আরও ৪১ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে গত তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা পুনরুদ্ধার করতে সক্ষম হলেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল মিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোববারের একটিসহ মোট ৭১টি আপিল নিষ্পত্তি করে ইসি। এর মধ্যে ৪১টি আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে, যার ফলে এসব প্রার্থী ভোটে লড়ার সুযোগ পেলেন। অন্যদিকে, ২৪টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

এর আগে গত শনিবার আপিলের প্রথম দিনে ৫১ জন এবং রোববার দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। রোববার নিষ্পত্তি না হওয়া ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. হামিদুল ইসলামের আবেদনটিও সোমবার মঞ্জুর হয়।

সোমবারের শুনানিতে চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা নিজের আবেদন প্রত্যাহার করে নেন। এছাড়া, পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় ওই আসনের সংশ্লিষ্ট আবেদনটির শুনানি হয়নি। নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানির চতুর্থ দিনে মঙ্গলবার আরও ৭০টি আপিল নিষ্পত্তি করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতিতে দ্বিধাগ্রস্ত ইসরাইলিরা: জরিপে নতুন তথ্য

নির্বাচন কমিশনে আপিল: তিন দিনে ১৫০ প্রার্থীর প্রার্থিতা পুনরুদ্ধার

আপডেট সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬