ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আদালতের নির্দেশে পাবনার দুই আসনে ভোট স্থগিত: সীমানা জটিলতা উল্লেখ ইসির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। সীমানা জটিলতা সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত ইসিকে পাবনা-১ ও ২ আসনে কোনো ধরনের ভোটের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আসন দুটিতে সকল নির্বাচনী প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের পরেই তেহরানের কৌশলগত পরিবর্তন, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আদালতের নির্দেশে পাবনার দুই আসনে ভোট স্থগিত: সীমানা জটিলতা উল্লেখ ইসির

আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬