ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ চেয়ে আইসিসিকে ফের চিঠি বিসিবির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একজন পরিচালক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠি পাঠানো হয়েছে এবং এখন আইসিসির উত্তরের অপেক্ষায় রয়েছে বোর্ড।

এর আগে আইসিসি বিসিবিকে জানিয়েছিল, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। একই সঙ্গে ভারতে খেলা নিয়ে উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ নাকচ করে আইসিসি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দিয়েছিল। তবে আইসিসি এ-ও জানায় যে, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে যেকোনো অতিরিক্ত প্রস্তাব বা অনুরোধ বিবেচনা করা হবে। বিসিবি আশা করছে, সর্বশেষ আবেদনের বিষয়ে শনিবারের মধ্যেই আইসিসির জবাব পাওয়া যাবে।

গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবার আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। সেই আবেদনের পর আইসিসি বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছিল বলে বোর্ড নিশ্চিত করেছে।

মূলত, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই নিরাপত্তা ইস্যুটি সামনে চলে আসে। এরপর থেকেই ভেন্যু নিয়ে এই টানাপোড়েন শুরু হয়। বিসিবির যুক্তি, বিশ্বকাপ চলাকালে কেবল খেলোয়াড় নন, সাংবাদিক, স্পনসর এবং বাংলাদেশি দর্শকরাও ম্যাচ দেখতে ভারত ভ্রমণ করবেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ চেয়ে আইসিসিকে ফের চিঠি বিসিবির

আপডেট সময় : ০৩:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬