ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর এক সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ধুমঘাট ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কাঠবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এই দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন—মীরসরাই উপজেলার বাসিন্দা ও নৌবাহিনী সদস্য নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরীর ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার মিন্টু মিয়া (৪৫)।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আলবানিজের পরিবারের মামলা: ফিলিস্তিন ইস্যুতে আইনি লড়াই

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

আপডেট সময় : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬