ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, নিহত অন্তত ৯৭ ফিলিস্তিনি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৭ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২৩০ জন। হামাস-নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার গণমাধ্যম দপ্তর আরও জানিয়েছে, ইসরায়েলিরা এখন পর্যন্ত মোট ৮০ বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের দাবি, এতে ১ হাজার ১০০ জনের বেশি নিহত এবং প্রায় আড়াই শ মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই বছরের এই হামলায় গাজায় নিহত ব্যক্তির সংখ্যা ৬৮ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতি কার্যকরও হয়েছে। যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনীর গাজায় অভিযান বন্ধ করার কথা এবং বিনিময়ে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের (জীবিত ও মৃত) ছেড়ে দেবে হামাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের আওতায় জটিল এই প্রক্রিয়া বর্তমানে চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা: ইরান হামলা প্রসঙ্গে চীনের যুদ্ধবিরতির আহ্বান

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, নিহত অন্তত ৯৭ ফিলিস্তিনি

আপডেট সময় : ১০:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫