ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সরাইলে রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুর, গাড়ির ওপর দাঁড়িয়ে দিলেন বক্তব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, প্রতিপক্ষের লোকজন তার পূর্বনির্ধারিত নির্বাচনী সভার মঞ্চ ভাঙচুর করেছে। এই ঘটনার প্রতিবাদে এবং মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই পথসভায় বক্তব্য দেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। রুমিন ফারহানা জানান, অরুয়াইলে তার সমাবেশ করার কথা থাকলেও প্রতিপক্ষের বাধার মুখে মঞ্চটি ভেঙে ফেলা হয়। ফলে তিনি দিনভর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন এবং শেষ বিকেলে গাড়ির ওপর দাঁড়িয়েই সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি কোনো নির্দিষ্ট প্রার্থী বা দলের নাম উল্লেখ না করলেও এই ধরনের রাজনৈতিক অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানান। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অন্যায়ের জবাব ব্যালট পেপারের মাধ্যমে দিতে হবে।

নির্বাচিত হলে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, “আমি সংসদ সদস্য থাকাকালীন অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলাম। এবার নির্বাচিত হতে পারলে এই সেতু, সড়ক ও কালভার্টের কাজ দ্রুত সম্পন্ন করব।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নতুন বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজি বা অবৈধ বালু ব্যবসা বরদাশত করা হবে না এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি বন্ধ করা হবে।

সরাইল-আশুগঞ্জ এলাকাকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

সরাইলে রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুর, গাড়ির ওপর দাঁড়িয়ে দিলেন বক্তব্য

আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬