ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘আমরা বিশেষ সুবিধা নয়, ন্যায়বিচার চাই’: জুলাই যোদ্ধা সুরভীর মুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাহসী যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী কোনো বাড়তি সুবিধা চান না, বরং তিনি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করেন। সুরভীকে একটি ‘মিথ্যা’ মামলায় কারাগারে পাঠানো হয়েছিল দাবি করে তিনি বলেন, তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে এবং কোনো নাগরিক সুবিধাও দেওয়া হয়নি।

সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় জামিনে মুক্তি পাওয়া সুরভীর বাসায় তাঁকে দেখতে যান নাহিদ ইসলাম। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, গণ-অভ্যুত্থানে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে প্রশাসন যেন সুরভীর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিহিংসামূলক অবস্থান না নেয়, সেটিই তাঁদের প্রধান দাবি। মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকারীদের হয়রানি বন্ধের আহ্বানও জানান তিনি।

এর আগে, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় যৌথ বাহিনী সুরভীকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালত প্রাঙ্গণে ‘ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে তীব্র বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় রিমান্ডের আদেশ বাতিল করে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে।

কারাগার থেকে মুক্তি পেয়ে সুরভী টঙ্গীর বাসায় ফিরলে এনসিপির আহ্বায়কসহ গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা তাঁকে দেখতে যান এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

‘আমরা বিশেষ সুবিধা নয়, ন্যায়বিচার চাই’: জুলাই যোদ্ধা সুরভীর মুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:১৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬