ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জকসু’ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ক্যাম্পাসজুড়ে এখন বিরাজ করছে সাজসাজ রব ও উৎসবের আমেজ।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে ক্যাম্পাস ও এর আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেভাগেই প্রস্তুত রাখা হয়েছিল।

নির্বাচন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে সর্বমোট ১৯০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে মোট ৩৯টি কেন্দ্র এবং ১৭৮টি বুথ স্থাপন করা হয়েছে। প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ দায়িত্বরত কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রে অবস্থান করছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। দীর্ঘ সময় পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জকসু’ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আপডেট সময় : ০৯:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬